মগবাজারে ভাইবোনের মৃত্যু, খাদ্যে বিষক্রিয়ার ধারণা

 রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার ওয়্যারলেস মোড় এলাকায় দুই ভাইবোনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু হলো- আফরিদা চৌধুরী (১০) ও এক বছর চার মাস বয়সী ইলহাম চৌধুরী। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার কোতোয়ালি থানায়। শনিবার রাত সাড়ে আটটার দিকে মগবাজারের ওয়্যারলেস মোড় এলাকার ৯১ নম্বর এসএইচএস টাওয়ারের নিচে গ্যারেজে রাখা একটি ফ্রিজিং এম্বুলেন্স থেকে শিশু দু’টির মরদেহ উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ। রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরে ময়নাতদন্ত শেষে তাদের মরদেহ পাঠিয়ে দেয়া হয়। পুলিশের ধারণা, খাবারে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।

শিশুদের চাচা তৌহিদ আলম চৌধুরী বলেন, আফরিদা বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। গত ১৬ই ডিসেম্বর আফরিদার জন্মদিন ছিল। বাবা-মা দুই সন্তানকে নিয়ে বাইরে কোনো এক রেস্টুরেন্টে খাবার খেয়েছিলেন। চারদিন পরে তারা অসুস্থ হয়ে পড়েন। এই খাবার খেয়ে, না-কি অন্য কোনো খাবার খেয়ে অসুস্থ হয়েছেন তা আমরা নিজেরাও বুঝতে পারছি না। ময়নাতদন্তের রিপোর্ট এলে জানতে পারবো।


আরো জানুন > লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে অগ্নিসংযোগ, ঘুমন্ত শিশু নিহত, অগ্নিদগ্ধ ৩

চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

 চট্টগ্রামে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। বৃহস্পতিবার রাতে নগরীর খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন অফিস ও বাসভবনে হামলার ঘটনা ঘটে। এর জেরে রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ভিসা সেন্টারের কার্যক্রম স্থগিত থাকবে বলে আইভ্যাকের ওয়েবসাইটে জানানো হয়েছে।


সকালে ষোলশহর দুই নম্বর গেটে অবস্থিত আইভ্যাক সেন্টারে গিয়ে দেখা যায়, বেশ কয়েকজন ভিসাপ্রার্থী চিকিৎসা ভিসার কাগজপত্র জমা দিতে এসেছিলেন। কিন্তু সেন্টার বন্ধ থাকায় তারা ফিরে যান। ওয়েবসাইটে যে ভিসা সেন্টার বন্ধ ঘোষণার নোটিশ দেওয়া হয়েছে সেটা তারা জানতেন না বলে জানান। ভিসা সেন্টারের সামনে পুলিশকেও দায়িত্ব পালন করতে দেখা গেছে। এদিকে ভিসা সেন্টার বন্ধ হওয়ায় চট্টগ্রামের রোগীরা বিপাকে পড়েছেন। তবে খুলশীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন অফিস খোলা রয়েছে। সেখানে সহকারী হাইকমিশনার ড. রাজিব রঞ্জন চক্রবর্ত্তী রোববারও অফিস করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন। সহকারী হাইকমিশনার অফিস ও বাসভবনের নিরাপত্তায় পুলিশ মোতায়েন আছে।


চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ বলেন, ভারতীয় সহকারী হাইকমিশনার অফিস ও আইভ্যাক সেন্টারের নিরাপত্তায় যথেষ্ট পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয়ে আমরা বিশেষভাবে সতর্ক আছি। বৃহস্পতিবার হামলা চেষ্টার ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


বিস্তারিত জানুন : শ্রীদেবীর সঙ্গে সম্পর্ক খারাপ প্রসঙ্গে যা বললেন মাধুরী

সংসদ নির্বাচনের তফশিল সংশোধন

 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবারসংশোধিত তফশিলে রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে প্রার্থীদের আপিল করার সময় দুদিন কমানো হয়েছে। 

আপিলের সময় ৫-১১ জানুয়ারি পরিবর্তন করে ৫-৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। আপিল নিষ্পত্তির তারিখ দুদিন বাড়ানো হয়েছে। ১২-১৮ জানুয়ারির পরিবর্তে ১০-১৮ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের জন্য বাকি আর ১০ দিন সময় রয়েছে। ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হবে। গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সংসদ নির্বাচন ও গণভোটের তফশিল ঘোষণা করেন। ১৮ ডিসেম্বর তফশিলসংক্রান্ত ওই প্রজ্ঞাপনে কিছুটা সংশোধন করে নির্বাচন কমিশন।  (২০ ডিসেম্বর) ইসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আরো জানতে  > ঢাকা আসছেন নতুন মার্কিন দূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

বিদ্রোহী কবির পাশে চিরনিদ্রায় শায়িত শহীদ ওসমান হাদি

 ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা সোয়া ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হয়।এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, ইনকিলাব মঞ্চের নেতা-কর্মী এবং পরিবারের সদস্যরা অংশ নেন। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো শোকাহত মানুষ জানাজায় শরিক হন।

দুপুর আড়াইটার দিকে জানাজা শেষ হওয়ার পর মরদেহ দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে নেওয়া হয়।

শনিবার সকাল থেকেই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানুষের ঢল নামে। সকাল ১০টার দিকে মানিক মিয়া এভিনিউতে অপেক্ষমাণ ছাত্র-জনতাকে দক্ষিণ প্লাজায় প্রবেশের অনুমতি দেওয়া হয়। চীন থেকে আনা আটটি আর্চওয়ে গেট দিয়ে সারিবদ্ধভাবে হাজারো মানুষ প্লাজায় প্রবেশ করেন। দুপুর ২টায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষ মিছিল নিয়ে সংসদ ভবন প্রাঙ্গণে জড়ো হন। 

সালমান শাহ হত্যা মামলা, এখন সামিরা, ডন কোথায়

 ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর আদালত অবশেষে হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন। ঢাকা শহরের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দিয়েছেন। মামলাটিকে রমনা থানায় তদন্তের জন্য পাঠানো হয়েছে। 

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। দীর্ঘদিন ধরে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে জল্পনা চললেও  তদন্তের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। নতুন এই আদেশে সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় মামলা করেছেন। মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। সালমানের পরিবার বরাবরই দাবি করে এসেছে, সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মা নীলা চৌধুরীর অভিযোগ ছিল, তাঁরা হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে। পুলিশ বলেছিল, অপমৃত্যুর মামলা তদন্তের সময় যদি বেরিয়ে আসে যে এটি হত্যাকাণ্ড, তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় মোড় নেবে।

সালমানের মৃত্যুর পর বরাবরই সালমানের পরিবারের অভিযোগের তির ছিল তাঁর স্ত্রী সামিরার দিকে। আর সামিরা বরাবরই এটি অস্বীকার করেছেন। গত বছর সাবেক স্বামী সালমান শাহর মৃত্যু প্রসঙ্গে খোলামেলা কথা বলেন সামিরা। একটি ভিডিও সাক্ষাৎকারে সরাসরি বলেছেন, ‘আত্মহত্যা যারা করে, তারা তো কিছু বলে করে না...ইট ইজ সুইসাইড।’ নীলা চৌধুরীর অভিযোগের জবাবে সামিরা বলেন, ‘একটা বাসায় একটা বাচ্চা যখন আত্মহত্যা করে, তখন কি তার মা-বাবাকে রিমান্ডে নেওয়া হয়? তাহলে আমাকে কেন?’

এরপর নিজের যুক্তি তুলে ধরে সামিরা দাবি করেন, সালমান মানসিকভাবে ছিল ‘সুইসাইডাল বাই নেচার’। তাঁর ভাষায়, ‘এর আগে তিনবার আত্মহত্যার চেষ্টা করেছে—মেট্রোপলিটন হাসপাতালের রেকর্ডে দুবারের প্রমাণ আছে, আরেকটি ঘটেছিল অন্য এক হাসপাতালে। তিন ঘটনাই আমার বিয়ের আগের। একবার মায়ের সঙ্গে ঝগড়া করে, একবার আমাকে বিয়ে করাতে, আরেকবার ব্যক্তিগত কারণে।’


স্বামীকে ভিডিও কলে রেখে ্আত্বহ্যতার ঘটনা ঘটেছে ত্রিশালে

 স্বামীকে ভিডিও কলে রেখে ্আত্বহ্যতার ঘটনা ঘটেছে ত্রিশালে । বিস্তারিত আসছে 



Israel intercepts almost all flotilla vessels trying to reach Gaza

 Israel’s navy boarded vessels aiming to break the country’s blockade of Gaza, detaining hundreds of people including Swedish activist Greta Thunberg, according to organizers. The country’s foreign ministry said just one vessel is yet to be halted.


• Flotilla organizers labeled Israel’s interception of the ships “an illegal attack” on humanitarians, while Israel said the activists were “not interested in aid, but in provocation.”

Read more...

Hasnat Abdullah takes oath wearing ‘historic’ jersey from July uprising

  Hasnat, now chief organiser (South) of the National Citizen Party (NCP), was elected from Cumilla-4 (Debidwar) constituency in the 13th pa...