FAHIM BLOG
নির্ধারিত সময়ে নির্বাচন হবে: মার্কিন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা
আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, 'দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, যা স্বৈরাচারী শাসনামলে কেড়ে নেওয়া হয়েছিল।' সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে এক টেলিফোন আলাপে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস বিষয়টি জানিয়েছে। এতে বলা হয়, প্রায় আধা ঘণ্টাব্যাপী এই আলাপে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত আলোচনা, আসন্ন সাধারণ নির্বাচন, দেশের গণতান্ত্রিক রূপান্তর এবং তরুণ রাজনৈতিক কর্মী শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয়।
ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী সার্জিও গোর সাম্প্রতিক শুল্ক আলোচনায় নেতৃত্ব দেওয়ার জন্য ড. ইউনূসকে অভিনন্দন জানান। আলোচনার ফলে বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে।তিনি বলেন, 'নির্বাচনের আর প্রায় ৫০ দিন বাকি। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে চাই। এটি যেন স্মরণীয় হয়, সে লক্ষ্যেই আমরা কাজ করছি।'
ফোনালাপের সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
Trump bemoans destroyed reputations from Epstein files in first public comments since DOJ release
President Donald Trump bemoaned Monday the potential reputational damage inflicted on people who appear in photos released as part of the Jeffrey Epstein files, which he insisted were only made public because of an effort to distract from his accomplishments.
The comments mark the first time Trump has addressed the files since his Justice Department released hundreds of thousands of them on Friday pursuant to a new law compelling them to do so. The measure cleared both the House and Senate with support from all but one Republican and Trump signed it into law; his administration had previously said it did not plan to release any more Epstein materials after a thorough review.
“A lot of people are very angry that pictures are being released of other people that really had nothing to do with Epstein. But they’re in a picture with him because he was at a party, and you ruined a reputation of somebody,” Trump said during an event in the library at Mar-a-Lago, his Palm Beach club that he claims to have ejected Epstein from in the early 2000s. Read more....
মগবাজারে ভাইবোনের মৃত্যু, খাদ্যে বিষক্রিয়ার ধারণা
রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার ওয়্যারলেস মোড় এলাকায় দুই ভাইবোনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু হলো- আফরিদা চৌধুরী (১০) ও এক বছর চার মাস বয়সী ইলহাম চৌধুরী। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার কোতোয়ালি থানায়। শনিবার রাত সাড়ে আটটার দিকে মগবাজারের ওয়্যারলেস মোড় এলাকার ৯১ নম্বর এসএইচএস টাওয়ারের নিচে গ্যারেজে রাখা একটি ফ্রিজিং এম্বুলেন্স থেকে শিশু দু’টির মরদেহ উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ। রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরে ময়নাতদন্ত শেষে তাদের মরদেহ পাঠিয়ে দেয়া হয়। পুলিশের ধারণা, খাবারে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।
শিশুদের চাচা তৌহিদ আলম চৌধুরী বলেন, আফরিদা বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। গত ১৬ই ডিসেম্বর আফরিদার জন্মদিন ছিল। বাবা-মা দুই সন্তানকে নিয়ে বাইরে কোনো এক রেস্টুরেন্টে খাবার খেয়েছিলেন। চারদিন পরে তারা অসুস্থ হয়ে পড়েন। এই খাবার খেয়ে, না-কি অন্য কোনো খাবার খেয়ে অসুস্থ হয়েছেন তা আমরা নিজেরাও বুঝতে পারছি না। ময়নাতদন্তের রিপোর্ট এলে জানতে পারবো।
আরো জানুন > লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে অগ্নিসংযোগ, ঘুমন্ত শিশু নিহত, অগ্নিদগ্ধ ৩
চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা
চট্টগ্রামে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। বৃহস্পতিবার রাতে নগরীর খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন অফিস ও বাসভবনে হামলার ঘটনা ঘটে। এর জেরে রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ভিসা সেন্টারের কার্যক্রম স্থগিত থাকবে বলে আইভ্যাকের ওয়েবসাইটে জানানো হয়েছে।
সকালে ষোলশহর দুই নম্বর গেটে অবস্থিত আইভ্যাক সেন্টারে গিয়ে দেখা যায়, বেশ কয়েকজন ভিসাপ্রার্থী চিকিৎসা ভিসার কাগজপত্র জমা দিতে এসেছিলেন। কিন্তু সেন্টার বন্ধ থাকায় তারা ফিরে যান। ওয়েবসাইটে যে ভিসা সেন্টার বন্ধ ঘোষণার নোটিশ দেওয়া হয়েছে সেটা তারা জানতেন না বলে জানান। ভিসা সেন্টারের সামনে পুলিশকেও দায়িত্ব পালন করতে দেখা গেছে। এদিকে ভিসা সেন্টার বন্ধ হওয়ায় চট্টগ্রামের রোগীরা বিপাকে পড়েছেন। তবে খুলশীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন অফিস খোলা রয়েছে। সেখানে সহকারী হাইকমিশনার ড. রাজিব রঞ্জন চক্রবর্ত্তী রোববারও অফিস করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন। সহকারী হাইকমিশনার অফিস ও বাসভবনের নিরাপত্তায় পুলিশ মোতায়েন আছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ বলেন, ভারতীয় সহকারী হাইকমিশনার অফিস ও আইভ্যাক সেন্টারের নিরাপত্তায় যথেষ্ট পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয়ে আমরা বিশেষভাবে সতর্ক আছি। বৃহস্পতিবার হামলা চেষ্টার ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিস্তারিত জানুন : শ্রীদেবীর সঙ্গে সম্পর্ক খারাপ প্রসঙ্গে যা বললেন মাধুরী
সংসদ নির্বাচনের তফশিল সংশোধন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবারসংশোধিত তফশিলে রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে প্রার্থীদের আপিল করার সময় দুদিন কমানো হয়েছে।
আপিলের সময় ৫-১১ জানুয়ারি পরিবর্তন করে ৫-৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। আপিল নিষ্পত্তির তারিখ দুদিন বাড়ানো হয়েছে। ১২-১৮ জানুয়ারির পরিবর্তে ১০-১৮ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের জন্য বাকি আর ১০ দিন সময় রয়েছে। ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হবে। গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সংসদ নির্বাচন ও গণভোটের তফশিল ঘোষণা করেন। ১৮ ডিসেম্বর তফশিলসংক্রান্ত ওই প্রজ্ঞাপনে কিছুটা সংশোধন করে নির্বাচন কমিশন। (২০ ডিসেম্বর) ইসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
আরো জানতে > ঢাকা আসছেন নতুন মার্কিন দূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
-
দেশের অন্যতম শোবিজ তারকা ও মডেল পিয়া জান্নাতুল। তিনি আইন পেশায়ও আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বেশ জনপ্রিয়। ফেসবুকে তাঁর অনুসারীসংখ্যা...
-
President Donald Trump on Sunday responded vaguely to questions about the possibilities of the U.S. striking mainland Venezuela as wel...
.jpg)
.jpg)
.jpg)
